ভালুকায় ঈদ পুনর্মিলনী ও সংসদ সদস্যর জন্মদিন পালন
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি – ময়মনসিংহের ভালুকায় আঙ্গার গাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার সন্ধায় ডাকাতিয়া অনার্স এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংসদ সদস্যকে সংবর্ধনা দেয়াসহ জন্মদিন পালন হয়েছে।
পরে কেক কেটে সংসদ সদস্যর জন্মদিন পালন শেষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ডাকাতিয়া ইউনিয়ন অনার্স এসোসিয়েশনের সভাপতি হোসাইন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল,উপজেলা ছাত্রলীগ সাধরন সম্পাদক মোঃ রাফী খান,ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার,সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা,ভালুকা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত পাঠান,আতাউর রহমান কামাল ও নূরে আলম জিকু প্রমুখ।
। পরে দেশ বরেণ্য শিল্পী আখি আলমগীর সহ অন্যান্য শিল্পীদের গান উপস্থিত দর্শকগন উপভোগ করেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































